লাখাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ২জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছিড়া তারের সাথে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন, হাজী রহমত আলীর পুত্র জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার পুত্র ফরহাদ মিয়া।
জানা যায়, সন্ধায় পর হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামে ওই দুই ব্যক্তি। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌছলে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিকভাবে বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে পড়ে তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed