সিলেটে দিন-দুপুরে ব্যাংকের দেড় লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যাংক কর্মচারীর কাছ থেকে ব্যাংকের নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মচারীর শাহিন আহমেদ (৩০) দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
শাহিন আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী হিসেবে কাজ করেন। তিনি গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের মাসুক মিয়ার ছেলে।
শাহিন জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ব্যাংকের ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। পরে গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা করে কদমতলী ওভারব্রিজের সামনে যান। সেখানে ৩টি মোটরসাইলে করে ৬ ব্যাক্তি ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনতাই করে শিববাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় সবার মাথায় হেলমেট ও মাক্স পরা ছিলো।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed