সিলেটে বিজিবি’র অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ১ কোটি টাকার সুপারি, পাথর, পাউডার, বালি ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, রোববার সকালে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ কেজি ভারতীয় চিকোরি পাউডার, ৪ হাজার ৪৪০ কেজি চিনি, সুপারি, পাথর, বালি ও মাদকদ্রব্য জব্দ করে।
জব্দকৃত পণ্যসামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি নৌকাও আটক করে বিজিবি সদস্যরা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
Related News
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More



Comments are Closed