Main Menu

সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের মাসুক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (২৮সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগরী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রোববার সকালে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed