সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিনার আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।
সূত্র জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই বিনয় রায় শনিবার সকাল সাতটায় সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে আটকের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed