কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বাহরাইন প্রবাসী আবুল কালামের বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে রামেশ্বরপুর গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে নব বিবাহিত প্রবাসী আবুল কালামের ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম প্রতিরোধ করতে চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের এলোপাতাড়ি কুপে আবুল কালামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত প্রবাসী আবুল কালামের মা আয়াতুন বেগম জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার ছেলে আবুল কালামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এবিষয়ে আরো স্পষ্ট হতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed