এনআইডি নিয়ে নতুন নির্দেশনা ইসির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গতিশীল রাখতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে ইসি জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো এ কার্যবণ্টন তালিকায় মাঠপর্যায়ের কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন সময় প্রশিক্ষণ, বদলি, অর্জিত ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিসহ অন্যান্য ক্ষেত্রে তার অনুপস্থিতিতে কোনো কর্মকর্তা দায়িত্বে না থাকায় নির্বাচন, প্রশাসনিক কার্যক্রমসহ জরুরি জাতীয় পরিচয় নিবন্ধনের প্রাত্যহিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
এই অবস্থায় কাজের গতিশীলতা আনয়ন, ধারাবাহিকতা বজায় রাখা, সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে উল্লিখিত ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (জ্যৈষ্ঠ কর্মকর্তা) এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আয়ন-ব্যয়ন দায়িত্বসহ (প্রযোজ্য ক্ষেত্রে) ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের গত ৮ ফেব্রুয়ারির আদেশের অনুবৃত্তিক্রমে কোনো উপজেলায় একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতিতে ক্ষেত্র বিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলার পার্শ্ববর্তী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বসহ আয়ন-ব্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে) কর্মকর্তার ক্ষমতা দেবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Related News
জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম ও নতুন বই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More



Comments are Closed