Main Menu

কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বজ্রপাতে নেজামুল হক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরফান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নেজামুল হক আবহাওয়ার অবস্থা খারাপ দেখে বাড়ির পাশের হালছাবড়া হাওর থেকে হাঁস বাড়িতে নিয়ে আসার সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও ইউনিয়ন বিট অফিসার মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed