শাল্লায় কালনী নদীতে পড়ে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে পড়ে তামিম শেখ (২৫) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে নয়টায় হাওয়া খেতে গিয়ে কালনী নদীর উপর নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যাওয়া তামিম শেখ উপজেলার শাল্লা গ্রামের লিয়াকত আলীর ছেলে। তবে তলিয়ে যাওয়া তামিম শেখ মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্র ও পানিতে নিখোঁজ তামিম শেখের খালাতো ভাই তাফসির আলম চৌধুরীর বরাতে জানা যায়, শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকায় আমাদের গ্রামের অনেক মানুষ প্রাকৃতিক হাওয়া লাগাতে কালনী নদীর উপর নৌকায় বসেছিলাম। রাত প্রায় সাড়ে ৯টায় হঠাৎ খিচুঁনি উঠায় তামিম নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। সাথে সাথেই আমরা নদীতে ঝাঁপ দিলেও তাকে খুঁজে পাইনি।
শাল্লা থানার তদন্ত অফিসার আহমদ হোসেন জানান, পানিতে তলিয়ে যাওয়া মানুষটার লাশ অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।
এ বিষয়ে শাল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল লিডার জয়ন্ত সিংহ বলেন, শুক্রবার রাত ১ টায় আমাকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু শাল্লা স্টেশনে কোন ডুবুরি দল নাই। ডুবুরি দল থাকে সুনামগঞ্জে। যদি উনারা বলত তাহলে আমি সুনামগঞ্জ থেকে ডুবুরি দলের ব্যবস্থা করতাম। তবে যে জায়গায় ঘটনা ঘটেছে আমাদের এখান থেকে আজমিরিগঞ্জ পাশে। প্রয়োজনে অল্প সময়ের মধ্যে হবিগঞ্জের ডুবুরি দল এসে কাজ করতে সুবিধাজনক হবে।
লাশ উদ্ধারে আসা হবিগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের লিডার ফখরুল ইসলাম মুঠোফোনে জানান, আমরা ৭ জন ডুবুরি আজ (শনিবার) দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আধা কিলোমিটার জায়গা খোঁজাখুঁজি করেও লাশ পাইনি। নদীতে প্রচুর স্রোত থাকায় লাশ উদ্ধার করা কঠিন। হয়তবা আজ কালের মধ্যে লাশ ভেসে উঠতে পারে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed