সিলেটের দুই উপজেলায় বজ্রপাতে ৪জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছিল সিলেট। গরমে অতীষ্ঠ হয়ে পড়ে জনজীবন। শনিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়। সিলেট নগরসহ পুরো জেলাতে একই সঙ্গে ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাটে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে জৈন্তাপুর সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় বজ্রপাতে পৃথকভাবে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)। এরমধ্যে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রাঘাতে মাঠেই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিল। এসময় বজ্রপাত তার উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
এদিকে একই সময়ে জেলার কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮) ও উপজেলার ধলইমাটি এলাকার বাসিন্দা নূর উদ্দিন (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed