Main Menu

বিশ্বম্ভরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে সিরাজপুর চরপারা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় হঠাৎ প্রচন্ড ঝড়ো হওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। তখন বাড়ির পাশের জমি থেকে শুকনা লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে আহত হন দ্বীন ইসলাম। পরে স্থানীয়রা উদ্ধার করে বাদাঘাট বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইন প্রক্রিয়া শেষে বজ্রপাতে মারা যাওয়া ব্যাক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed