সিলেট সদর উপজেলায় মোবারক র্যালি অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বিশাল মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা জালালাবাদ থানাধিন সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসা মাঠ থেকে মোবারক র্যালিটি বের হয়ে শহরতলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেমুখী হয়ে আবার মাদরাসা মাঠে এসে শেষ হয়।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলার শাখার সভাপতি কারী মাওলানা নূরুল হক্ব নেতৃত্বে ও সেক্রেটারী মোঃ ওলিউর রহমানের পরিচালনায় মোবারক র্যালিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ নূরুল ইসলাম, মোঃ রুকন উদ্দিন, মোঃ ছাবিল আহমদ, প্রফেসর মোঃ শরিফ উদ্দিন, মোঃ হাবীবুর রহমান, মোঃ তৈয়বুর রহমান, আবুল বাশার, ইছহাক আহমদ জসিম, জামাল আহমদ, খালেদ, আহমদ, আব্দুস সামাদ, ছাবিল আহমদ, রাকিব আলী, কামিল আহমদ, আব্দুল হাকিম রিদ্বওয়ান, মাহফুজুর রহমান আরিফ, শাকিল আহমদ, ফাহিম আহমদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ইমরান আহমদ, কামরুল ইসলাম, আলী আহমদ, জামিল আহমদ, মঈন আলী, তৈয়বুর রহমান, আলমগীর হুসাইন, রুকন উদ্দিন প্রমুখ।
এছাড়াও মোবারক র্যালিতে রাসূল প্রেমিক সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন কারী মাওলানা নূরুল হক।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed