জকিগঞ্জে মসজিদের পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মসজিদের পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলেরবন্দ জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটেছে।
নিহত আমিনুল ইসলাম আমিন (২৫) বিলেরবন্দ গ্রামের বাবুল আহমদের ছেলে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের চাচাতো ভাই জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ জানান, সে কিছুটা অসুস্থ ছিলো। জুমার নামাজে যাওয়ার জন্য মসজিদের পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed