জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে মদ ও নগদ টাকা উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর সেকেন্ড লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম। তিনি আরও বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed