Main Menu

কাশিমপুর থেকে পালানো মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মৌলভীবাজারে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজারের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী ইদ্রিস মিয়া (৪০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

জানা যায়, গত ৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কোণাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দীরা কারাগারের ভিতরে উিটটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। ঐ সময় কারাগারের সকল ভবনের কারাবন্দীরা কারা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।

এ ঘটনায় কারাবন্দীর হামলায় ২৫ জন কারারক্ষী গুরুতর আহত হয়। পরে কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে আনুমানিক দুপুর ২টার দিকে কারাগারের পশ্চিম দিকের সুরক্ষা প্রাচীরের উপর দিয়ে কারাবন্দীরা পালিয়ে যায়।

এ ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে ১৯৯ জন পলাতক কারাবন্দীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ জন কারাবন্দীর বিরুদ্ধে কোণাবাড়ী থানায় গত ১৫ আগস্ট একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৪/১৪০)।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ অভিযান পরিচালনা করে মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইদ্রিস মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed