সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের পরিবারের সাথে সাক্ষাত করলেন জাতিসংঘ ও হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ের পরিচিত মুখ মুশফিকুল ফজল আনসারী।
শনিবার সিলেট পৌঁছে সন্ধ্যায় তুরাবের যতরপুরস্থ বাসায় গিয়ে তিনি সাক্ষাত করেন।
এসময় তিনি তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর)সহ পরিবারের সদস্যদের সান্তনা দেন। তিনি সরকারের কাছে তুরাবের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাংবাদিক মঈন উদ্দিন মনজু, হুমায়ুন কবীর লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed