রোববার সিলেট মহানগরীতে সমাবেশ ও র্যালি করবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে রোববার সিলেট মহানগরীতে সমাবেশ ও র্যালি করবে সিলেট বিভাগ বিএনপি। এদিন বিকেল দুইটার দিকে সিলেট নগরীতে বিশাল র্যালি করে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সমাবেশের জন্য আলিয়ার মাঠ প্রস্তুত করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর পর সিলেটে বিএনপি বড় আকারে বাধামুক্ত সমাবেশ করতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে বিএনপির প্রতিটি আয়োজনেই নানাভাবে বাধা দিতো আইনশৃঙ্খলা বাহিনী। চালানো হতো গণগ্রেফতার। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সম্পূর্ণ বাধাহীন এবারের কর্মসূচি পালন করছে দলটি। তাই নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে।
জানা গেছে, দুপুর একটার দিকে সমাবেশটি শুরু হবে। পরে বিকেল তিনটার দিকে র্যালি শুরু হবে। সমাবেশ সফল করতে সিলেট শহরজুড়ে ছয়টি টিম মাইকযোগে প্রচারণা চলাচ্ছে। এছাড়াও বিভাগের প্রতিটি উপজেলা, মহানগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছেন দলটির নেতারা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগরের দায়িত্বশীলরা কাজ করছেন।
ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এই সমাবেশে নেতাকর্মীদের বড় জমায়েত ঘটাতে চায় দলটি।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এই র্যালি ও সমাবেশ আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সফল করতে কাজ করছি। ধারণা করা হচ্ছে ৩০-৩৫ হাজার মানুষ সমবেত হবেন। আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়াও সমাবেশ-র্যালিতে গত সরকারের আমলে গুম-খুন ও নির্যাতনে শিকার ব্যক্তিদের ছবি ও প্লে-কার্ড প্রদর্শন করা হবে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed