গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মসূচী পালিত হয়। মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed