জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র জিয়াদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকা থেকে আবদুল্লাহ আহমদ জিয়াদ (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরানস্থ দাসপাড়া বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
জিয়াদ শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া নোয়াগাঁও এর বাসিন্দা ডা. বাবর তালুকদার ও ডা. জান্নাতুল ফেরদৌস এর বড় ছেলে। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
তার গায়ের রঙ ফর্সা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজের ঘটনায় জিয়াদের মা জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়রি নং-৫৩৫।
কেউ জিয়াদের সন্ধান পেলে ০১৭১৪১২৯৭৫৫, ০১৬১৬৪৬৬৪৫৬, ০১৭১৭৭৫৪৩৬৯৪ নাম্বারে ফোন করতে অথবা নিকটস্থ থানায় খবর দিতে জিয়াদের পরিবার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed