জৈন্তাপুরে বিজিবির অভিযানে ৭৬২ বোতল ভারতীয় মদ জব্দ
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির ডিবির হাওড় বিওপির অভিযানে ৭৬২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ৪৮ বিজিবির ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের টহল টিমের সদস্যরা জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওড় সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৪৩ হাজার টাকা। এসময় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান (পিএসসি) মদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ পরবর্তীতে বিজিবির ব্যবস্থাপনায় ধ্বংস করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed