খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশরাফুল, মামুন ও রাব্বি। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতায় আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে নির্মাণকাজ করছিলেন রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতায় পাঁচ তলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।
Related News
পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেRead More
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতাRead More



Comments are Closed