ওসমানী হাসপাতালের নতুন পরিচালক উমর রাশেদ মুনির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের প্রেষন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রেষণে নিয়োগ/প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে সশস্ত্র বাহিনী বিভাগ ও ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির কে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হলো।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed