শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন: মামুনুল হক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহদের স্মরণে ও বিচারের দাবিতে বিশাল সমাবেশ ঐতিহাসিক রেজিস্টারী মাঠে মহানগর শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আল্লামা মামুনুল তার বক্তব্যে বলেন, প্রায় ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকার অবৈধভাবে দেশ শাসন করেছে। পরিশেষে ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যূত্থানে মাধ্যমে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। দেশের শতকরা ৯০ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা ধিকৃত মানুষ। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। তিনি বলেন, এখন সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে। তিনি সর্বস্তরের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের মানুষের আকাঙ্খা বুঝতে পেরে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার হটিয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ গড়ার উদ্দিপনা সৃষ্টি হয়েছে। তিনি সিলেটের নিহত সাংবাদিক এটিএম তুরাব, শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্ধ সেন এবং গোলাপগঞ্জ সহ ছাত্র আন্দোলনে সকল নিহতদের মাগফেরাত কামনা করে সুষ্টু বিচার ও তাদের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।
বিশাল সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতা উল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান কাসেমী প্রমুখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed