সিলেটে মূসক চালান বিহীন ২০ বস্তা জৰ্দ্দা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের নিবারকদলের অভিযানে ১ সেপ্টেম্বর রবিবার রাত সোয়া ৮টার দিকে নগরের কুমারপাড়াস্থ ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীন আনুমানিক প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ বস্তা জর্দ্দা আটক করা হয়েছে।
আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট কর্তৃপক্ষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীনি এ জৰ্দ্দা আটক করা হয়। চালানটি ঢাকাস্থ দুলাল কেমিক্যালসের মাধ্যমে সিলেটের আজিজ জর্দা স্টোরের কাছে পাঠানো হয়।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী চালানটিতে প্রায় ৮ লক্ষ টাকা মূসক ফাঁকি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। এই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় শাস্তি এবং অর্থদন্ডের বিধান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ এনামুল হক রাজস্ব কর্মকর্তা, আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed