বিশিষ্ট মুরব্বি আজির উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়ার বিশিষ্ট মুরব্বি ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা কামাল উদ্দিন ও ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিনের পিতা আজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৩১ আগষ্ট) এক শোক বার্তায় তিনি বলেন, সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম আজির উদ্দিন কে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed