Main Menu

জ্বালানি তেলের দাম কমলো, আজ রাত ১২টা থেকে কার্যকর

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৩১ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এ খবর জানিয়েছেন।

এদিন বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি বলেন, আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

Manual6 Ad Code

জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা করা হয়েছে। একইসঙ্গে পেট্রোলের বর্তমান মূল্য ১২৭ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের মূল্য ১৩১ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২৫ টাকা সমন্বয় করা হয়েছে।

Manual6 Ad Code

সমন্বয়কৃত এই মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে জানানো হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত গ্যাজেটও প্রকাশিত হয়েছে।

Manual5 Ad Code

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিপিসি মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কমমূল্যে বাজারে জ্বালানি তেল কিনতে পারবেন।

এদিকে জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে এটাকে আরও কমাতে পারি।

Manual4 Ad Code

ফাওজুল কবির খান বলেন, ডিজেলের এই দাম কমাতেই সরকারের জান বের হয়ে গেছে। আপনারা জানেন, আমাদের এখানে যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার বেশির ভাগই ডিজেল। ডিজেলচালিত বাহন হচ্ছে বেশি। তারপর অকটেন, এরপর পেট্রোল।

অকটেন ও পেট্রোলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১ টাকা ২৫ পয়সা কমানোর কারণ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, আপনারা বলতে পারেন যে অকটেন-পেট্রোল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে, এদের পরিমাণটা খুব কম। এটা কমালে এটার ইমপ্যাক্টটা কম হয়। ওখানে (ডিজেল) এক টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরও চেষ্টা করবো। ভবিষ্যতে যদি জ্বালানি মূল্য স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটা তো আমি পরিবর্তন করতে পারব না। একটা কনট্রাক্ট আছে। সেটার জন্য এতটুকু করেছি। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে এটাকে আরও কমাতে পারি।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code