Main Menu

সিলেট চেম্বার অব কমার্সের পাঁচ পরিচালকের পদত্যাগ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিসহ পাঁচ পরিচালক পদত্যাগ করেছেন। ২৪ আগস্ট শনিবার একসাথে চারজন ও এর আগে একজন পদত্যাগ করেন। একই সাথে শারীরিক অসুস্থতার কারণে সভাপতি দায়িত্ব পালনে অপারগ হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে একজন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। আগের কমিটির সভাপতি তাহমিন আহমদ পুণরায় সভাপতি নির্বাচিত হন। আর সিনিয়র সহসভাপতি হিসেবে এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী নির্বাচিত হন।

পর্ষদের দায়িত্বশীলদের দাবি, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ওই সময় তিন ক্যাটাগরিতে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ২৩ পদে সমান সংখ্যক প্রার্থী হওয়ায় তাদেরকে ২০২৪-২৬ মেয়াদের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ ছিল নির্বাচনের ব্যাপারে তারা কিছুই জানতেন না। গোপনে সমঝোতার এই কমিটি গঠন করা হয়েছে। প্রতিবার নির্বাচনী তফশিল সংবাদপত্রে প্রকাশ ও সদস্যদের অবগতির জন্য প্রচার করা হলেও সেই পন্থা অবলম্বন করা হয়নি। এরপর থেকে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

Manual2 Ad Code

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট চেম্বারের সভাপতির পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তুলেন ব্যবসায়ীরা। এ নিয়ে তারা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠকও করেন। কিন্তু চেম্বার সভাপতি পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকেন।

Manual2 Ad Code

এদিকে, ব্যবসায়ীদের অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিচালক পদ থেকে পদত্যাগ করেন আলীমুল এহসান চৌধুরী। এরপর শনিবার সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক, জহিরুল হক চৌধুরী শিরু ও খন্দকার ইশরার আহমদ রকি পদত্যাগ করেন।

তাদের পদত্যাগের পর গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি তাহমিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ। তাই সিনিয়র পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চেম্বার সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code