চলতি সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংক থেকে নগদ টাকা তোলার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকলেও এ সপ্তাহে চেকে ৪ লাখ টাকা তোলার সীমা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ চার লাখ টাকা উত্তোলন করা যাবে। তবে নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed