Main Menu

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

সিকৃবি সংবাদদাতা: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা ।

বুধবার (২১ আগস্ট) তিনি শিক্ষা মন্ত্রনালয়ে পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরিত পত্রে তিনি ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান।

এর আগে বুধবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা ২০২২ সালের ২১ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

 

Share





Related News

Comments are Closed