সিলেটে মন্দির ও আশ্রম পরিদর্শণে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় মন্দির ও আশ্রম পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ৮ আগস্ট বিকেলে মন্দির ও আশ্রম পরিদর্শন শেষে মতবিনিময়কালে শিক্ষার্থীরা যেকোন বিষয়ে সংখ্যালঘূ সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবকিছু শান্তিপূর্ণ আছে এবং যেকোনো ভূল খবর প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরারিচাঁদ কলেজের সমন্বয়ক তানজিনা বেগম, আয়েশা আক্তার, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদ, মহিলা কলেজের শিক্ষার্থী শারমিন।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল দাস, জায়েদ আহমেদ, গোবিন্দ দাশ, সুদীপ্ত দেব প্রণব, এমরান হোসেন, অনুপ দেব, সাহাদ হোসেন, বিশ্বজিৎ মালাকার, দ্বীপ দাস প্রমুখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed