Main Menu

জুড়ীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩

জুড়ী সংবাদদাতা: কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল দিলেও মিছিল শেষে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (৩ আগস্ট) জুড়ী লন্ডন প্লাজা থেকে মিছিল শুরু হলে বিজিবি ও পুলিশের বাধার সম্মুখীন হতে হয়। এ সময় বাধা উপেক্ষা করে মিছিলটি শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর হয়ে আবারও নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা মিছিল শেষ করে ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় মৌলভীবাজার সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র আফজাল হুসেন, মুছাওইর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র তানবির আহমদ ও আরেকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Share





Related News

Comments are Closed