সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী ছাত্র জনতার মিছিলে বাধা দিলে পুলিশের সাথে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছাত্র-জনতা মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় আন্দোলকারীরাও ইটপাটকেল ছুড়ে।এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে নগরীর আখালিয়ার সুরমা গেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী ও স্থানীয় জনতা জড়ো হয়। আন্দোলনকারীরা মিছিল শুরু করলে বিকেল ৪টার দিকে পুলিশ তাদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এসময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয় বলেও জানা গেছে। তবে, এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed