সিলেটে ৭৭৮৫ পিস ইয়াবা, ফেনসিডিল ও মদ সহ গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১০৪৯ বোতল ফেনসিডিল, ৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, তাদের একটি টিম বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ৮৪৯ বোতল ফেনসিডিলসহ মো. কামাল আহমেদ (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। কামাল কানাইঘাট উপজেলার বাসিন্দা।
একই দিন আরেকটি অভিযানে র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে ১৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগের দিন বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-৯ এর একটি টিম সিলেট জেলার ওসমানীনগর থেকে ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তারা হলেন- যশোর জেলার শার্শা থানার মো. জিয়ারুল ইসলাম (৪৬) ও মো. রহিম বাদশা (৪৫)।
এছাড়া অপর আরেকটি অভিযানে র্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি টিম ৩১ জুলাই ভোররাত পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত রতন কাজী (৪২) ওই এলাকার বাসিন্দা।
পরে উদ্ধার মাদকসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed