Main Menu

সিলেটে পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর সুবিধবাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়।

পরে আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে নগরীর কোর্ট পয়েন্টের দিকে যায়। পথিমধ‍্যে সুবিদবাজার এলাকায় আসলে সড়কে পুলিশ ব‍্যারিকেট দেয়। শিক্ষার্থীরা তখন ব‍্যারিকেটটি ভেঙে বন্দরবাজার আসতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং শিক্ষার্থীরা ইট-পাটকেল ও পুলিশ টিয়ার সেল-ফাঁকা গুলি নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএমপি’র উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন- কিছু লোক সুবিদবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি।

 

 

 

Share





Related News

Comments are Closed