বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
জানা গেছে, বুধবার (৩১ জুলাই) দেশের সব অফিস-আদালত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করবে তারা।
বিবৃতিতে সমন্বয়ক মাসউদ বলেন, ‘পুরো দেশে আজ বিরাজ করছে ভয়, সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালিয়েছে বর্বর গণহত্যা। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে। শিক্ষার্থীদের শরীর থেকে ঝরিয়েছে তাজা রক্ত। পুরো বাংলাদেশের রাজপথগুলো আজ আমাদের ভাই-বোনদের রক্তে রঞ্জিত। কি অপরাধ ছিল এই শিক্ষার্থীদের? স্বাধীন দেশে নিজের অধিকার চাইতে কেন রক্ত দিতে হবে?’
তিনি আরও বলেন, ‘সরকার পুলিশকে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড ও লাটি হাতে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের। তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক।’
আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এমন পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে দেশের সব অফিস-আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।’
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed