Main Menu

অসহনীয় লোডশেডিং ও বাড়তি বিল সহ ভোগান্তি দূর করার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে কাঠ ফাটা তীব্র গরম ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি কারফিউ’র কারণে এমনিতে জনজীবন বিপর্যস্ত। এরই মাঝে যোগ হয়েছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। এই অসহনীয় লোডশেডিং বৃদ্ধি ও সিলেটে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর কারণে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

এদিকে নিজের টাকায় মিটার ক্রয় করার পরও মাসে মাসে দিতে হয় মিটার ভাড়া, ভ্যাটের বাইরেও গুণতে হয় বাড়তি টাকা। মিটার আনলক করতে খরচ ১৬০০ টাকা, ২০০ টাকা জরুরী বিদ্যুৎ ব্যবহারে সুদ দিতে হয় ৫০ টাকা, অসহনীয় লোডশেডিং ও নানা ভোগান্তিতে বিদ্যুৎতের কোটি কোটি গ্রাহকরা চরম ক্ষুব্ধ। অসংগঠিত নির্দোষ সরলপ্রাণ বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি, ভোগান্তিগুলো দূর করতে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর জন্য অত্র সংগঠন সিলেটের রাজপথে ঘাম ঝরানো কর্মসূচি, গণস্বাক্ষর, গণসচেতনতা, প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় দুর্নীতি ও অপচয় দূর করতে প্রিপেইড মিটার আজ গ্রাহকদের গলার কাটা হলো কেন? দেশবাসী তা জানতে চায়।

বিদ্যুৎ বিভাগে চলছে মহাদুর্নীতি। গণমাধ্যমে প্রকাশ ১ শতাংশ সিসটেম লস এর জন্য জনগণকে গুণতে হয় ৭ শত কোটি টাকা। অংকের হিসাবে মোট ৭ হাজার ৭ শত কোটি টাকা। অর্থাৎ বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা সরকার বিনা কারণে খরচ করে। গত বছর ক্যাপাসিটি চার্জ বাবদ সরকারি ব্যয় ছিল ২৬ হাজার কোটি টাকা।

এমনিতে দেশে দুর্নীতি ও লুটপাটে গত ১৫ বছরে ব্যাংক খাতে ২৪টি ঘটনায় ৯২ হাজার কোটি টাকা লোপাট। শেখ আব্দুল হাই বাচ্চুর হাতে বেসিক ব্যাংকের ধ্বংসপ্রাপ্তি, অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে এখনো দুর্নীতি মামলা দায়ের না হওয়া, গত দেড় দশক ধরে প্রায় ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাওয়া, শেয়ার বাজার কেলেংকারী ইত্যাদি ঘটনার পূর্ণাঙ্গ ও কার্যকর তদন্ত না হওয়া, দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা, ব্যবসায়ী ও দেশ পরিচালনায় দুর্যোগময় মুহূর্তে সঠিক সিদ্ধান্তের অভাবের ফলেই দেশ আজ হাবিয়া দোযখে পরিণত।

নেতৃবৃন্দ অবিলম্বে সিলেটে ঘন্টায় ঘন্টায় ও দেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধ, বাড়তি বিল সহ বিদ্যুৎ গ্রাহকদের নানা ভোগান্তি দূর করার জোর দাবী জানান।

নেতৃবৃন্দ কোটা বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের রূহের মাগফেরাত কামনা ও পরিবার বর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শিক্ষার্থীদের ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed