সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় মারুফ আহমদ সিফাত (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) নগরীর কাজীটুলা উচা সড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর চৌহাট্টা এলাকায় বাইসাইকেল আরোহী সিফাত নামক যুবককে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় সিফাতকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত জনতা গাড়িটি আটক করেন এবং ভাংচুর করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ইনচার্জ জাফর ইমাম।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed