Main Menu

সোমবার সিলেটে কারফিউ শিথিল থাকবে ১৫ ঘন্টা

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ সোমবারও বহাল থাকছে। তবে এদিন কারফিউ শিথিল থাকবে ১৫ ঘন্টা।

রোববার (২৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।

তিনি জানান, সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপ নিলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেট। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সিলেটের পরিস্থিতির আরও অবনতি হয়।

সেদিন রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ ঘোষণা করা হয়। এরপর থেকে কারফিউ বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়। রোববারও সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

Share





Related News

Comments are Closed