Main Menu

জাতীয় ঐক্যের ডাক বিএনপির

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।

Manual1 Ad Code

শুক্রবার (২৬ জুলাই) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

Manual5 Ad Code

এতে বলা হয়, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।

Manual4 Ad Code

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরীকদল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি এ জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

সংগঠন ও ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।

Manual4 Ad Code

বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code