শনিবার সিলেটে কারফিউ শিথিল সকাল ৮টা থেকে রাত ৮টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শনিবারও কারফিউ চলবে। তবে রাত ৮টার পর থেকে। সেদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেট। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সিলেটের পরিস্থিতির আরও অবনতি হয়।
সেদিন রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ ঘোষণা করা হয়। প্রথম দফায় ২০ জুলাই শনিবার সকাল ১২টা পর্যন্ত কারফিউ থাকলেও পরে ২ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় এবং রোববার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তারপর থেকে নিয়মিত শিথিল করা হলেও কারফিউ চলছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed