বিএনপি নেতা এ্যানী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর এলিফেন্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
দলীয় সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির সিনিয়র নেতাসহ দলটির অনেক কর্মীকে। সে ধারাবাহিকতায় এ্যানীকেও আটক করা হয়েছে।
Related News
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন অ্যাডভোকেটRead More
১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা, সিলেট অভিমুখে রেলযাত্রা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ, ঢাকা থেকে চট্টগ্রামRead More



Comments are Closed