বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে বর্তমান পরিস্থিতিতে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। এর ফলে, সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আগামি বৃহস্পতিবার (২৫) থেকে বেশ কিছু লোকাল ও কমিউটার ট্রেন চলাচলা শুরু হবে।
বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।
রেল সচিব বলেন, কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে কাল থেকে। এসময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।
তিনি বলেন, শুরুতে কাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। আর শুক্রবার (২৬ জুলাই) থেকে আন্তনগর ট্রেন চালু হতে পারে। যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed