সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৩ জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ধর্মপাশার জায়ারকোনা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. সাইফুর রহমান (৪২), নগরীর কাজির বাজার এলাকার হেলাল আহমদের ছেলে অপু আহমদ (২৬), শেখঘাট টিকরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মজলু মিয়া (২৪)।
জানা যায়, নগরীর কালিঘাট শাহচট রোডস্থ পিয়াজপট্টি এলাকায় জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসম তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed