সিসিকের সাবেক সহকারী প্রকৌশলী লুৎফর রহমানের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী আলহাজ্ব লুৎফর রহমান মারা গেছেন।(ইন্নালিল্লাহি…রাজিউন)
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেনে।
তিনি সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তানবীর আহমেদ তামিমের পিতা ও সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশন সেক্রেটারি আহমদ সাদিকুর রহমান তাজিম এর পিতা।
তার জানাজার নামাজ শনিবার (৬ জুলাই) সকাল ১১ টায় নগরীর ৮ নং ওয়ার্ডের পনিটুলা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে অনুষ্টিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিসিকের মেয়রসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
শুক্রবার এক বার্তায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী লুৎফর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed