সিলেটে তীর শীলংয়ের এজেন্টসহ ১০ জুয়াড়ি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শীর্ষ জুয়াড়ি নজরুল ইসলামসহ ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘ দিন পর ডিবি পুলিশ তীর শীলংয়ের অনলাইন জুয়ার চারজন এজেন্টকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাছবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, শীর্ষ জুয়াড়ি বোর্ড মালিক মো. নজরুল ইসলাম (৩৮), তরিকুল ইসলাম (২৫), মো: হেলাল আহমেদ (২৬), মো: রহমত আলী (৩৭), মো: সাগর মিয়া (২০), আলম আহমদ (৪৫), বদরুল ইসলাম (৩৯), এনাম মিয়া (২৫), হেলাল মিয়া (২০) ও মো: সানি (৩৫)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন পর ডিবি পুলিশ শীর্ষ জুয়াড়ি নজরুল ইসলামসহ তীর শীলংয়ের এজেন্টদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদা না দেওয়ায় হাতির আছাড়ে ব্য
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed