Main Menu

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো: আলা উদ্দিন (৩২) সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গলকাটা এলাকার মো: নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পূর্ব চৌকিদেখী বাঁশবাড়ী গলিতে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে আলা উদ্দিনে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুনু মিয়া জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed