ছাত্রলীগ কর্মী আরিফ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট স্টেইট কলেজের মেধাবী শিক্ষার্থী, সিলেট জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী শহীদ আরিফ আহমেদের হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ছাত্রলীগ কর্মী আরিফের মা আঁখি বেগম এর সভাপতিত্বে ও জুয়েল আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা জজকোর্ট সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, শহিদুল ইসলাম, শাকিল আহমদ, মনোয়ারা বেগম, পারুল বেগম, জাহানারা বেগম, মইনুল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় কর্তাব্যক্তির প্রভাব খাটিয়ে কাউন্সিলর নিপু গ্রেফতার এড়িয়ে চলেছেন। আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকা সত্বেও সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করছে না। ফলে নিহত আরিফের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। প্রাণ ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে ভবঘুরে দিনযাপন করছেন। বক্তারা নিহত আরিফ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed