স্কুলছাত্রীকে প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন ঐ ছাত্রীর মা। নির্যাতনের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলীর ছেলে মো. জালাল আহমদ (২০)। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।
থানার মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সিদ্দিকুর রহমান আত্বীয় বাড়ী হওয়ার সুবাধে ঐ শিক্ষার্থীর বাড়ীতে আসা-যাওয়া করত। ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই সিদ্দিকুর তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো । গত ২৬ জুন সকাল ১০ টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় স্থানীয় ভানুগাছ রেল স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে তুলে অপহরন করা হয় ঐ শিক্ষার্থীকে। পরে সিলেটের একটি নির্জন স্থানে এনে ধর্ষণ করে অভিযুক্তরা।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবারRead More
জুড়ীতে খামারে ভেসে উঠল ৩০ লাখ টাকার মরা মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্নRead More



Comments are Closed