সিলেটে অটোরিকশার ধাক্কায় নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখীতে রেজিস্ট্রিশনবিহনী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আছমা বেগম (৩০) সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আছমাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিকশাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed