সিলেটে অটোরিকশা চক্রের খপ্পরে আওয়ামী লীগ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশা চক্রের ফাঁদে পড়েছেন বশির আহমদ নামের এক আওয়ামী লীগ নেতা।
শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।
বশির আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঘটনার বর্ণনা করে তিনি জানান, রাত ৮টার দিকে তেমুখী থেকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে আসতে একটি সিএনজিতে উঠেছিলাম। একটু যাওয়ার পর চালক জানায় সে আর গন্তব্যে যাবে না। পরে আমাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসময় গাড়িতে আগ থেকে তিনজন ছিলো। কিন্তু গাড়ি থেকে নামতেই আমার স্যামসাং গ্যালাক্সি এ-৩৩ ফাইফ-জি মোবাইল ফোন নাই। গাড়িও দ্রুত স্থান ত্যাগ করে।
এ বিষয়ে আমি মহানগরীর জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
প্রসঙ্গত; সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা দিয়ে ভয়ঙ্কর ফাঁদ পাতে ছিনতাইকারী চক্র। যাত্রীবেশে তারা অটোরিকশায় আগে থেকেই ওৎ পেতে বসে থাকে। সাধারণ যাত্রী তার গন্তব্যে যাওয়ার জন্য অটোরিকশায় উঠলেই সুবিধামতো জায়গায় নিয়ে ওই যাত্রীর সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভয়ঙ্কর এ চক্র কতিপয় অটোরিকশা চালকের সঙ্গে আঁতাত করে এমন অপকর্ম ঘটাচ্ছে নগর ও শহরতলিতে।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed